গভর্নরের প্রস্থানের পর বের করে দেওয়া হল তার উপদেষ্টাকেও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন গভর্নর নিয়োগের গুঞ্জনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার পরপরই প্রতিষ্ঠানটির গভর্নরের উপদেষ্টাকেও কার্যালয় ছাড়তে বাধ্য করা হয়েছে।বুধবার (২৫

2026-02-25T16:01:11+00:00
2026-02-25T16:01:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
গভর্নরের প্রস্থানের পর বের করে দেওয়া হল তার উপদেষ্টাকেও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম 
গভর্নরের প্রস্থানের পর বের করে দেওয়া হল তার উপদেষ্টাকেও। ছবি : সংগৃহীত
নতুন গভর্নর নিয়োগের গুঞ্জনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার পরপরই প্রতিষ্ঠানটির গভর্নরের উপদেষ্টাকেও কার্যালয় ছাড়তে বাধ্য করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গভর্নর ড. আহসান এইচ মনসুর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় ব্যাংক ভবন ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরই ব্যাংকের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা কার্যালয়ের ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাকে কার্যত ‘মব’ পরিস্থিতির মধ্যে গাড়িতে তুলে বিদায় নিতে হয়।
আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টা যখন গাড়িতে উঠছিলেন, তখন এক ব্যক্তি তার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। উপস্থিত অন্যরা ওই ব্যক্তিকে নিবৃত্ত করেন। এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে আঙুল উঁচিয়ে উপদেষ্টাকে শাসানোর ঘটনাও দেখা যায়।

আহসান উল্লাহ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। গত বছরের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।

গভর্নর ও তার উপদেষ্টাকে ঘিরে এমন ঘটনাপ্রবাহে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এএডি/


  বিষয়:   গভর্নর  প্রস্থান  উপদেষ্টা  ড. আহসান এইচ মনসুর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: