আসামিসহ পুলিশের গাড়ি খাদে, আহত ৬

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বানিয়াচং থানা থেকে হবিগঞ্জ আদালতে আসামি নিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এসময় এক নারী আসামিসহ

2026-02-25T16:02:41+00:00
2026-02-25T16:11:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আসামিসহ পুলিশের গাড়ি খাদে, আহত ৬
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৪:১১ পিএম
সুনারু এলাকায় খাদে পড়ে যাওয়া পুলিশের গাড়ি। ছবি : সময়ের আলো
বানিয়াচং থানা থেকে হবিগঞ্জ আদালতে আসামি নিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এসময় এক নারী আসামিসহ ৬ জন আহত হয়েছেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু এলাকায় এদুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং থানা থেকে এক নারী আসামিসহ তিনজন আসামি নিয়ে পুলিশ পিকআপ যোগে হবিগঞ্জ আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে উপজেলার সুনারু এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় পিকআপ। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। এসময় নারী আসামি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


দুর্ঘটনার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ সময়ের আলোকে জানান, তিন আসামি ও তিন পুলিশসহ মোট ৬ জন আহত হয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   হবিগঞ্জ  আসামি  পুলিশের গাড়ি খাদে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: