ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে মারা গেলেন তরুণী

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল

2026-02-25T16:25:00+00:00
2026-02-25T16:25:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে মারা গেলেন তরুণী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম 
ময়মনসিংহ মেডিকেল কলেজ। সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলা থেকে লাফ দেন তিনি। হাসপাতালের পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, সকালে হাসপাতালে মায়ের সঙ্গে চিকিৎসা নিতে আসে মৌসুমী আক্তার। একপর্যায়ে নতুন ভবনের ৬ তলায় উঠে লাফ দেয় ওই তরুণী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিহতের ভাই ইউসুফ আলী বলেন, মৌসুমী গত দেড় বছর যাবত মানসিক ভারসাম্যহীন। তবে তাকে নিয়মিত চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়েছে। তবে গত পাঁচ দিন যাবত আবারও অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে মায়ের সঙ্গে হাসপাতালে আসেন তিনি। 

তিনি আরও বলেন, আমি ভালুকায় মাস্টারবাড়িতে  চাকরি করি। বোন হাসপাতাল থেকে লাফিয়ে মারা গেছে খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ওই তরুণী নিজে থেকেই পড়ে গিয়ে মারা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলা হয়েছে। 


/ইউএমএইচ

  বিষয়:   ময়মনসিংহ মেডিকেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: