১৯ ঘণ্টা পর ২য় শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণিরর ছাত্র জোনায়েদ (৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার

2026-02-25T16:38:15+00:00
2026-02-25T16:39:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১৯ ঘণ্টা পর ২য় শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৪:৩৯ পিএম
১৯ ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির ছাত্র জোনায়েদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
নরসিংদীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণিরর ছাত্র জোনায়েদ (৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্র জুনায়েদের লাশ উদ্ধারের সময় তার পরিবার পরিজনের মধ্যে শোকের মাতম দেখা যায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জোনায়েদ। পরিবারের খোঁজাখুঁজির পর আজ বুধবার সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সদর মডেল থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।


অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কি না। 

তিনি আরও বলেন, পরিবার থেকে অভিযোগ অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/ইউএমএইচ


  বিষয়:   ছাত্র  লাশ উদ্ধার  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: