ঈদে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

2026-02-25T16:39:54+00:00
2026-02-26T00:20:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ১২:২০ এএম
ঈদে চলবে পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। ছবি : সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেলপথ মন্ত্রণালয়। ৩ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। উভয় যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩টা ৩০ মিনিটে, চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেন চাঁদপুর ছাড়বে ভোর ৪টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩টা ৩০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেন ভৈরববাজার ছাড়বে সকাল ৬ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেন ময়মনসিংহ ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেন কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭টায়। পার্বতীপুর পৌঁছাবে রাত ২টা ৩০ মিনিটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।


ঈদের পর এসব ট্রেনের সময়সূচিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন এনে ফিরতি যাত্রার ব্যবস্থাও রাখা হবে।

অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। সেদিন থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ১৩ থেকে ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঈদুল  ফিতর  যাত্রী  পাঁচ  জোড়া  ঈদ  স্পেশাল  ট্রেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: