একই প্রশ্নপত্রে হবে সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত বছর রিটজনিত আইনি জটিলতার কারণে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছরই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন

2026-02-25T18:26:21+00:00
2026-02-25T21:47:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
একই প্রশ্নপত্রে হবে সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৯:৪৭ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
গত বছর রিটজনিত আইনি জটিলতার কারণে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছরই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, কোরবানির ঈদের আগেই প্রশ্নপত্র প্রস্তুত করা হবে এবং বছরের মাঝামাঝি সময়ে পরীক্ষাটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

এবার সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেনসহ) সব ধারার শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জুনিয়র ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একই দেশের নাগরিক হিসেবে সবারই পরীক্ষায় অংশ নেওয়ার সমান অধিকার রয়েছে। এ কারণে সরকারি ও বেসরকারি উভয় ধারার শিক্ষার্থীদের জন্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কোরবানির ঈদের আগেই প্রশ্ন প্রস্তুত করা হবে এবং বছরের মাঝামাঝি সময়ে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে বৃত্তি বণ্টনে একটি নির্দিষ্ট অনুপাত নির্ধারণ করা হয়েছে। মোট বৃত্তির ৮০ শতাংশ দেওয়া হবে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ২০ শতাংশ বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।


বৃত্তির আর্থিক কাঠামো তুলে ধরে তিনি বলেন, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসে ৩০০ টাকা করে পাবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবে। আগামী বছর থেকে বৃত্তির পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। সবাই যেন সমান সুযোগ পায়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করবে।

উল্লেখ্য, গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নেওয়ার সিদ্ধান্ত হলে আইনি জটিলতা তৈরি হয়। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় বিষয়টি আদালতে গড়ায়। পরে হাইকোর্ট এক আদেশে পরীক্ষাটি সাময়িকভাবে স্থগিত করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আইনি  জটিলতা  প্রাথমিক  বৃত্তি  পরীক্ষা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: