২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি

2026-02-25T19:48:09+00:00
2026-02-25T19:48:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম 
মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩২)। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।

২৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। 

ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোহাম্মদ আলীকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 


এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ডিবি কর্মকর্তারা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ঢাকা  কেরানীগঞ্জ  ইয়াবা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: