ঘরের চালে ঢিল দেওয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে শুভ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছে।মঙ্গলবার (২৪

2026-02-25T19:34:56+00:00
2026-02-25T19:34:56+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঘরের চালে ঢিল দেওয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম 
শুভ মিয়া। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে শুভ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর বোয়ালিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৮) এর সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এ বিষয়কে কেন্দ্র করে একপর্যায়ে রিয়াদ শুভকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এ ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কিশোরগঞ্জ  হোসেনপুর  ছুরিকাঘাত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: