আবারও বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে। এ নিয়ে রেকর্ড সংখ্যকবার এ সময় বাড়ানো হচ্ছে। জানা গেছে, অনলাইনে

2026-02-25T20:58:54+00:00
2026-02-25T22:25:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
আবারও বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ১০:২৫ পিএম
প্রতীকী ছবি
টানা চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে। এ নিয়ে রেকর্ড সংখ্যকবার এ সময় বাড়ানো হচ্ছে। জানা গেছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানোর পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

ইতোমধ্যে রিটার্ন দাখিলের সময় ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর থেকে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। 

এর আগে, তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। 


আর দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি ও প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। 

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘নির্বাচনে পরবর্তী সময়ে নতুন সরকারের সময়ে কর আদায়ে গতিশীল করতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া, ব্যবসায়ী মহলের দাবিও বিবেচনায় নেওয়া হয়েছে। সে জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত।’ 

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আয়কর  রিটার্ন দাখিল  সময় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: