বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বদলির পর এবার চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে

2026-02-25T21:25:22+00:00
2026-02-25T21:25:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম 
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বদলির পর এবার চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

আদেশ অনুযায়ী, পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন, পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন, পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন)। 


এ ছাড়া, পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন। 

আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  ৪ পরিচালক  বদলি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: