রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদ শিক্ষামন্ত্রীর নিজ এলাকার জন্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনাটি সংসদ সদস্য (এমপি) হিসেবে

2026-02-25T21:48:54+00:00
2026-02-25T22:00:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদ শিক্ষামন্ত্রীর নিজ এলাকার জন্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনাটি সংসদ সদস্য (এমপি) হিসেবে নিজের নির্বাচনী এলাকার (চাঁদপুরের কচুয়া) জন্য দিয়েছেন, সারা দেশের জন্য নয়। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 


সন্ধ্যার পর রাস্তায় ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি ন্যূনতম এক হাজারবার (বলেছি), আমার নির্বাচনী এলাকায় যখন প্রচার করতাম, তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য। বারবার বলতাম যে, যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার এখানে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইভটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘সারারাত রাস্তাঘাটে ঘোরাফেরা করা-এটা বন্ধ হতে হবে। এটা আমি এক হাজারবার বলেছি, বলে আসছি, আমার বলা চলছে। এটা আমার কচুয়াকেন্দ্রিক।’ 

এটি সংসদ সদস্য হিসেবে তার নির্বাচনি এলাকার জন্য দেওয়া অঙ্গীকার, কচুয়ার জন্য। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাতে ঘোরাফেরা  জিজ্ঞাসাবাদ  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: