৯ এপ্রিল পর্যন্ত ইসির সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি

2026-02-25T22:00:01+00:00
2026-02-25T22:00:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৯ এপ্রিল পর্যন্ত ইসির সাপ্তাহিক ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম 
প্রতীকী ছবি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন(ইসি)। একইসঙ্গে অফিসের নির্ধারিত সময়ের পরেও কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে সংস্থাটি। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে। 


আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে। সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়ি চালক ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীরাও এ নির্দেশনার আওতায় থাকবেন। 

এদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক স্ব স্ব দায়িত্ব পালন করতে বলা হয়েছে। 

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৯ এপ্রিল পর্যন্ত  ইসি  সাপ্তাহিক ছুটি বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: