ফেসবুক লাইভে এসে তরুণীর প্রাণত্যাগ, নেপথ্যে প্রেমের টানাপোড়েন

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। তার নাম রেজিনা সরকার পাখি (২১)। বুধবার (২৫ ফেব্রুয়ারি)

2026-02-25T22:14:49+00:00
2026-02-25T22:14:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ফেসবুক লাইভে এসে তরুণীর প্রাণত্যাগ, নেপথ্যে প্রেমের টানাপোড়েন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ১৩৫)
প্রতীকী ছবি
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। তার নাম রেজিনা সরকার পাখি (২১)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, পাখির সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

পাখি নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর কাদের মণ্ডলের মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন।  

জানা গেছে, আত্মহত্যার আগে রেজিনা সরকার পাখি তার ফেসবুক আইডিতে একটি চিরকুট পোস্ট দেন। 

তাতে লেখা আছে, আমি রেজিনা পাখি। আমার মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।

এর কয়েক ঘণ্টা আগে সে লেখে, আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে সে লেখে, বিদায় এই সুন্দর পৃথিবী।


এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেয়। পরে ফেসবুক লাইভে আসেন রেজিনা সরকার পাখি। পরবর্তীতে বিকেল পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এরকম ঘটনা শুনে দ্রুত সেখানে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। একটা চিরকুটও পাওয়া গেছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফআর


  বিষয়:   রাজশাহী  ফেসবুক  লাইভ  তরুণী  প্রাণ ত্যাগ  নেপথ্য  প্রেম  টানাপোড়েন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: