বরিশালের বানারীপাড়ায় কৃতকর্মের জন্য দুঃসংবাদ পেলেন দুই বিএনপি নেতা। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে বহিষ্কার ও সহসভাপতি শাহাদাত হোসেন মেননের পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এসব আদেশ দেওয়া হয়।
পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ, সংহতি পরিপন্থি নানা আচরণের অভিযোগ এমন সিদ্ধান্ত বলে জানানো হয়।
এছাড়াও, বহিষ্কারাদেশ পত্রে বহিষ্কৃত মিরাজের কোনো অপকর্মের দায়ভার বিএনপি নেবে না এবং দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়।
এদিকে দুই বিএনপি নেতার বহিষ্কার ও স্থগিতাদেশের এ পৃথক দুটি পত্র বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এফআর