মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইমতিয়াজ ইউ. আহমেদ। আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা

2026-02-25T22:41:04+00:00
2026-02-25T22:41:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম 
মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ। সংগৃহীত ছবি
মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইমতিয়াজ ইউ. আহমেদ। আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন এই পরিচালক ব্যাংকটির বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। 

তিনি শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। 

জানা যায়, ব্যাংকিং পেশায় ইমতিয়াজের বিস্তৃত দক্ষতার ক্ষেত্রেসমূহের মধ্যে রয়েছে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রফতানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ও ট্রেজারি ব্যবস্থাপনা। পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও একটি শক্তিশালী রূপান্তরমূলক এজেন্ডার প্রতি তার গভীর আগ্রহ ও মনোযোগের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছেন, বিশেষ করে রফতানি অর্থায়ন কার্যক্রমে এবং একইসঙ্গে পোর্টফোলিওর গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন। 


ব্যাংকিং খাতে তার কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি, যার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসিতে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন উল্লেখযোগ্য। ব্যাংকিং পেশায় প্রবেশের পূর্বে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হকে অডিটর হিসেবে পেশাগতভাবে শক্ত ভিত্তি গড়ে তোলেন। 

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ দেশে ও বিদেশে অনুষ্ঠিত অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে তিনি মিডল্যান্ড ব্যাংকে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথে সফলভাবে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা সবার। বিজ্ঞপ্তি 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মিডল্যান্ড ব্যাংক  ব্যবস্থাপনা পরিচালক  ইমতিয়াজ ইউ. আহমেদ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: