এলপিজি পাম্পে ভয়াবহ আগুন, বাতাসে ছড়িয়ে পড়েছে গ্যাস

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের কলাতলী এলাকার আদর্শ গ্রামে একটি এলপিজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন

2026-02-26T01:52:51+00:00
2026-02-26T01:52:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
এলপিজি পাম্পে ভয়াবহ আগুন, বাতাসে ছড়িয়ে পড়েছে গ্যাস
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫২ এএম 
কক্সবাজারে এলপিজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। সংগৃহীত ছবি
কক্সবাজারের কলাতলী এলাকার আদর্শ গ্রামে একটি এলপিজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাম্পটিতে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে আগুনের ঝুঁকি এড়াতে পাম্পের গ্যাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছে।

আগুনের ঝুঁকি বিবেচনায় পুরো এলাকায় মাইকিং করে ধূমপান, আগুন জ্বালানো কিংবা চুলা ব্যবহার না করার জন্য সতর্ক করা হচ্ছে।


লিকেজ হওয়া গ্যাস নিয়ন্ত্রণে কাজ করার সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/আআ



  বিষয়:   এলপিজি  পাম্প  ভয়াবহ  আগুন  বাতাস  ছড়িয়ে  গ্যাস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: