পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার ও আরাকান আর্মি প্রধানের অভিনন্দন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে, মিয়ানমারের ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান টোয়ান

2026-02-26T14:34:51+00:00
2026-02-26T14:34:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমার ও আরাকান আর্মি প্রধানের অভিনন্দন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। সংগৃহীত ছবি
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে, মিয়ানমারের ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান টোয়ান মরাত নাইং-ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন।   

এই প্রথম আনুষ্ঠানিকভাবে আরাকান সেনার পক্ষ থেকে অভিনন্দন জানানো হল। এদিকে অভিনন্দন বার্তায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিডো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


এছাড়া, আরাকান সেনা প্রধান ও ইউএলএ চেয়ারম্যান টোয়ান মরাত নাইং অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন বাংলাদেশ এবং আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে। 


/ইউএমএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: