ময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া বাজারের বেদখল হওয়া জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও বাজারের উন্মুক্ত জমিতে অবৈধ স্থাপনা ও বাজারের চারপাশের দোকানগুলোর অবৈধভাবে গড়ে তোলা বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গফরগাঁও পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ২৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে। যা এখন জনসাধারণ ও ব্যবসায়ীরা হাট-বাজারের কাজে ব্যবহার করতে পারবে।
পুলিশ সদস্য, ভূমি কার্যালয় ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, জনস্বার্থে প্রশাসনের উদ্যোগে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আরবিএন