নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে এক গরু ব্যবসায়ী নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে

2026-02-26T17:17:56+00:00
2026-02-26T17:17:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম 
নসিমন। ছবি : সংগৃহীত
সাতক্ষীরায় গরু বহনকারী নসিমন উল্টে এক গরু ব্যবসায়ী নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী ইশারাত আলী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নর কোমরপুর এলাকার বাসিন্দা।

আহতরা হলেন সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাড়াগাছি গ্রামের নসিমন চালক মামুন, ফিংড়ি ইউনিয়নর গোবরদাড়ি গ্রামের গরু ব্যবসায়ী মতলেব ও আমিনুর। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মতলেব ও মামুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুলিহর গ্রামের ইউনুস আলী জানান, গরু ব্যবসায়ী ইশারাত আলী, মতলেব ও আমিনুর একটি নসিমনে তিনটি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে ধুলিহর এলাকা থেকে খর্নিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সোয়া ১০টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বালিগাদা ইটভাটার কাছে পৌঁছালে হঠাৎ নসিমনের একটি চাকা খুলে পড়ে যায়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে পড়ে। 


ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ইশারাত আলী মারা যান। গুরুতর আহত হন মতলেব ও মামুন। 

তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আমিনুরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   সাতক্ষীরা  গরু  নসিমন  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: