গরু লুটে বাধা দেওয়ায় ডাকাতের গুলিতে একজন নিহত

চট্টগ্রাম ব্যুরো ও চন্দনাইশ সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে গোয়াল ঘর থেকে গরু লুটে বাঁধা দেওয়ায় ডাকাতদের গুলিতে চন্দন দে (৭০) নামে একজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)

2026-02-26T17:38:04+00:00
2026-02-26T17:38:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গরু লুটে বাধা দেওয়ায় ডাকাতের গুলিতে একজন নিহত
চট্টগ্রাম ব্যুরো ও চন্দনাইশ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশে গোয়াল ঘর থেকে গরু লুটে বাঁধা দেওয়ায় ডাকাতদের গুলিতে চন্দন দে (৭০) নামে একজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে সেহেরি শেষে এলাকার মানুষ ঘুমিয়ে যাওয়ার পর একদল ডাকাত বদুরপাড়ার হিন্দুপাড়ায় হানা দেয়। এ সময় ডাকাতদল চন্দন দে ও নিতু দে’র তিনটি গরু লুট করে নিয়ে যায়। 

এ সময় গরুর মালিক চন্দন দে বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চন্দন দে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা চন্দনকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 


চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতদল বদুরপাড়ার হিন্দুপাড়ায় হানা দিয়ে গরু লুট করে নিয়ে যাওয়ার সময় চন্দন দে তাদেরকে বাধা দেন।

তিনি আরও বলেন, এ সময় ডাকাতরা তাকে গুলি করে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   গরু লুটে বাধা দেওয়ায় ডাকাতের গুলিতে একজন নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: