ফুটপাত উচ্ছেদের ২ ঘন্টা পরেই ফের দখল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখলে থাকা অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা

2026-02-26T17:48:42+00:00
2026-02-26T17:48:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফুটপাত উচ্ছেদের ২ ঘন্টা পরেই ফের দখল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম 
উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয় ফুটপাত। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখলে থাকা অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। তবে দখলের দুই ঘন্টা পরই পুনরায় মহাসড়ক দখল করে নেয় ফুটপাত ব্যবসায়ীরা।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেনসহ আরো অনেকে।

স্থানীয়রা জানান, অভিযান চালিয়ে মহাসড়কসহ সড়কের উভয় পাশের ফুটপাতে অবৈধ ভাবে গড়ে উঠা সবজি, কাপড়ের দোকানপাট ও মাছ বাজারসহ অন্যান্য পন্য সামগ্রীর দোকানপাট উচ্ছেদ করে মহাসড়ক দখল মুক্ত করা হয়। 


পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী স্থান ত্যাগ করে চলে যাওয়ার ২ ঘন্টার মধ্যেই পুনরায় মহাসড়ক দখল করে ফুটপাতে দোকানপাট বসে পড়ে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, উচ্ছেদ করার পর বার বার অবৈধ ভাবে বসলে এবার জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   নারায়ণগঞ্জ  রূপগঞ্জ  মহাসড়ক  দখল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: