চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় আরও তিনজন আসামি পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপি থেকে একটি চৌকস টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নর জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ ও একটি মোবাইল ফোনসহ এক আসামিকে আটক করা হয়। তবে এ সময় তিনজন আসামি পালিয়ে যায়।
আটক ব্যক্তি হলেন উপজেলার জমিনপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. সাকিবুল হাসান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সময়ের আলো/আরবিএন