মানবপাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

মানবপাচার আইনে দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।বুধবার

2026-02-26T19:26:28+00:00
2026-02-26T19:26:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মানবপাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম 
সংগৃহীত ছবি
মানবপাচার আইনে দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা জঙ্গু বেপারীর ছেলে শামীম বেপারী (৩৩) ও রুবেল বেপারী (২৭)। রায় ঘোষণার সময় দণ্ডিতরা পলাতক ছিলেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ২০২৩ সালে ১৭ জুলাই ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন গৌরনদী উপজেলার বাসিন্দা নাছরিন বেগম। মামলায় তিনি অভিযোগ করেন, তার ছেলেকে ইতালি নেওয়ার প্রলোভনে কেনিয়া নিয়ে আটক করে রেখে নির্যাতন করা হয়েছে। পরে বিভিন্ন সময় আসামিরা সাড়ে নয় লাখ টাকা হাতিয়ে নেয়।


এ ঘটনায় দায়ের করা মামলা আদালতের নির্দেশে তদন্ত করে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মজিবর রহমান ২০২৪ সালের ২০ অক্টোবর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।

বিচারক সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেছেন। রায়ে করা জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। 

সময়ের আলো/আআ


  বিষয়:   মানবপাচার  মামলা  দুই  ভাই  যাবজ্জীবন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: