পীরগঞ্জে আগাছা নাশক ছিটিয়ে প্রতিবন্ধী কৃষকের ফসল নষ্টের অভিযোগ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্বশত্রুতার জেরে আগাছা নাশক ছিটিয়ে আইনুল হক নামে প্রতিবন্ধী কৃষকের এক বিঘা জমির গমক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার

2026-02-26T19:59:36+00:00
2026-02-26T20:11:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে আগাছা নাশক ছিটিয়ে প্রতিবন্ধী কৃষকের ফসল নষ্টের অভিযোগ
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৮:১১ পিএম
ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হক। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্বশত্রুতার জেরে আগাছা নাশক ছিটিয়ে আইনুল হক নামে প্রতিবন্ধী কৃষকের এক বিঘা জমির গমক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হকের অভিযোগ, ধার করে নিজের ৩১ শতক জমিতে গমের আবাদ করেছিলেন তিনি। আবাদও বেশ ভালো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান, সবুজ গমক্ষেত হলুদ হয়ে শুকিয়ে গেছে। 

তিনি আক্ষেপ করে বলেন, আমার তো চলার মতো অন্য কোনো পথ নেই। এই গমক্ষেতই ছিল একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে কারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল, আমি এর বিচার চাই।


স্থানীয় বাসিন্দারা আহসান হাবীব জানান, ফসল নষ্ট করার মতো এমন অমানবিক কাজ মেনে নেওয়া যায় না। একজন প্রতিবন্ধী মানুষের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, অভিযোগ পেলে মাঠ পর্যায়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, ফসল নষ্টের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি এখনও। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

সময়ের আলো/আআ





  বিষয়:   আগাছা  নাশক  প্রতিবন্ধী  কৃষক  ফসল  নষ্ট  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: