টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত নেতা লাঞ্ছিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে হাটের দরপত্র (টেন্ডার) জমা দেওয়াকে কেন্দ্র করে লাঞ্ছিত হয়েছেন চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। দরপত্র

2026-02-26T20:35:17+00:00
2026-02-26T20:35:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত নেতা লাঞ্ছিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
পাবনার চাটমোহরে হাটের দরপত্র (টেন্ডার) জমা দেওয়াকে কেন্দ্র করে লাঞ্ছিত হয়েছেন চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। দরপত্র জমা দেওয়ার পর ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাওলানা হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার চাটমোহর উপজেলার বিভিন্ন হাটের দরপত্র দাখিলের শেষ দিন ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি উপজেলার ছাইকোলা হাটের দরপত্র দাখিল করতে আসেন ছাইকোলা ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলামের পক্ষে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা হাবিবুর রহমান। 

দরপত্র নির্দিষ্ট বাক্সে জমা করার পরপরই বিষয়টি জানতে পেরে বিএনপি কর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জামায়াতের সেক্রেটারিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।


ভুক্তভোগী জামায়াত নেতা হাবিবুর রহমান জানান, বিষয়টি এমপি মহোদয়কে জানানো হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী থানায় অভিযোগ করবো।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, আমি পাবনাতে আছি। দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে শুনেছি। এখনো কোন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   টেন্ডার  জমা  জামায়াত  নেতা  লাঞ্ছিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: