টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে ট্রাকের ধাক্কায় সোহাগ (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আমির হামজা (৭৩) নামে এক বৃদ্ধ আহত

2026-02-26T20:58:15+00:00
2026-02-26T20:58:15+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম 
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিতে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে ট্রাকের ধাক্কায় সোহাগ (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আমির হামজা (৭৩) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। নিহত সোহাগ (৬) খারাংখালী গোদারপাড়া ৯ নম্বর ওয়ার্ডের এলাকার নুরুল হাকিমের ছেলে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গোদারপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, দ্রুতগতির ডাম্পার ট্রাকটি পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় আহত আমির হামজা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ জানায়, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   টেকনাফ  ট্রাক  ধাক্কা  শিশু  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: