আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশু আহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জ সদরে আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) নামে এক শিশুর আহত হয়েছেন। বিস্ফোরণে শিশুটির হাতের আঙুল বিচ্ছিন্ন

2026-02-26T21:14:29+00:00
2026-02-26T21:14:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশু আহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম 
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জ সদরে আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) নামে এক শিশুর আহত হয়েছেন। বিস্ফোরণে শিশুটির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির পিতা আল আমিন জানান, দুপুরে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত, আমার মাটিতে ছেলে পড়ে আছে। এ সময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা মুড়িয়ে হাসপাতালে নিয়ে আসি।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আলু  ক্ষেত  থাকা  ককটেল  বিস্ফোরণ  শিশু  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: