আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা হান্নান মাসউদের

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে

2026-02-26T21:39:09+00:00
2026-02-26T21:39:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা হান্নান মাসউদের
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম 
আবদুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব যেন কাজ না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, বন উজাড় ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আমার আপন ভাই যদি বন কাটার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও বন বিভাগকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যদি আর বনের একটি গাছও কাটা হয়, তাহলে সংশ্লিষ্ট বন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। উপকূলীয় হাতিয়ায় বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। এনসিপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। এ নীতি বাস্তবায়নে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আবদুল হান্নান মাসউদ বলেন, কোনো অফিস-আদালতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। হাতিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 


তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দফতরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   আইনশৃঙ্খলা  রক্ষা  কঠোর  অবস্থান  ঘোষণা  হান্নান  মাসউদের 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: