জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা, মিষ্টি নিয়ে দেখতে গেলেন বিএনপি নেতা

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতার জামিনের পর বাসায় মিষ্টি নিয়ে গেছেন বিএনপি নেতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামী লীগের সাধারণ

2026-02-26T23:06:36+00:00
2026-02-26T23:06:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা, মিষ্টি নিয়ে দেখতে গেলেন বিএনপি নেতা
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ পিএম 
আখলাক হায়দার ও সোহেল আহমেদ। সংগৃহীত ছবি
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতার জামিনের পর বাসায় মিষ্টি নিয়ে গেছেন বিএনপি নেতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। এরপর তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যান উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

 রাতে আওয়ামী আখলাক হায়দারের সঙ্গে সোহেল আহমেদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এছাড়াও গুঞ্জন রয়েছে, বিএনপি থেকে সুবিধা নেয়ার জন্য সাবেক আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদান করলেও আওয়ামী লীগের নেতাদের বাসায় রীতিমতো আসা যাওয়া করেন।


বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আলহামদুলিল্লাহ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ভাই জামিনে মুক্তি পেয়েছেন। সঙ্গে কফি হাউজের সোহেল ভাইও আছেন। উনি থানা বিএনপির নেতা হলেও আখলাক ভাইয়ের কলিজার লোক। 

এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ বলেন, বাসায় যাওয়া কি অন্যায়? এবার আওয়ামী লীগ ছাড়া বিএনপি পাস করতে পারত না। আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি সবাই সমান।

এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, এই বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সাথে কথা বলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   জামিন  মুক্ত  আওয়ামী  লীগ  নেতা  মিষ্টি  গেলেন  বিএনপি  নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: