জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় আটক মাসুদ রহমান ২ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি সংশ্লিষ্ট পোস্ট দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় আটক মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২৬

2026-02-26T23:25:19+00:00
2026-02-26T23:25:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় আটক মাসুদ রহমান ২ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ পিএম   (ভিজিট : ১২৯)
আটক মাসুদ রহমান। সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি সংশ্লিষ্ট পোস্ট দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় আটক মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে এপিপি মো. হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি মাসুদুর রহমান মালয়েশিয়ায় বসে জঙ্গি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট দেওয়ায় সে দেশের পুলিশ তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়েছে। এর সঙ্গে দেশের ভাবমূর্তি ও মালয়েশিয়ায় কর্মরত বিপুল শ্রমশক্তির স্বার্থ জড়িত। তদন্তের প্রয়োজনে আসামিকে রিমান্ডে নেওয়া জরুরি।


শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামি মালয়েশিয়ায় অবস্থানকালে আল-কায়েদা, হামাস ও তালেবানদের বিভিন্ন ভিডিও ফেসবুকে পোস্ট করতেন। এর পেছনে কোনো অর্থদাতা আছে কিনা বা কোনো ডিভাইস ব্যবহার করে এসব করা হতো, তা জানতে রিমান্ড প্রয়োজন।

এ সময় আদালত আসামির কাছে এসব পোস্টের বিষয়ে জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, তিনি মালয়েশিয়ায় একটি কালার প্রিন্ট ব্যান্ড কোম্পানিতে কাজ করতেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালো লাগত বলে এসব পোস্ট শেয়ার দিতেন। আদালত তখন মন্তব্য করেন, এসব পোস্টে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। জবাবে আসামি বলেন, এমন হবে জানলে তিনি পোস্ট করতেন না।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া পুলিশ তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে আটক করে।

সময়ের আলো/আআ


  বিষয়:   জঙ্গি  সন্দেহ  মালয়েশিয়া  আটক  মাসুদ  রিমান্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: