নিজের জালের সঙ্গে উঠে এলো জেলের মরদেহ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় এক জেলের মৃত্যু হয়েছে। পরে যে জাল দিয়ে তিনি মাছ

2026-02-26T23:50:20+00:00
2026-02-27T00:03:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিজের জালের সঙ্গে উঠে এলো জেলের মরদেহ
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১২:০৩ এএম
প্রতীকী ছবি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় এক জেলের মৃত্যু হয়েছে। পরে যে জাল দিয়ে তিনি মাছ ধরছিলেন, সেই জালেই আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার মাটিকাটা ফুলতলি ঘাট এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম ধীরেন্দ্রনাথ (ধীরেন) মন্ডল (৪৫)। তিনি গোদাগাড়ী পৌরসভার রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতেও ধীরেন মন্ডল তার ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত আটটার দিকে একটি অজ্ঞাত ট্রলারের সঙ্গে সংঘর্ষে তার নৌকাটি দুলে ওঠে এবং ধীরেন ও তার ছেলে নদীতে পড়ে যান। এসময় তার ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন আর উঠতে পারেননি।

ঘটনার পর স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেনের মরদেহ উদ্ধার করা হয়।


গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা পদ্মা নদীতে ট্রলার চলাচলে আরও সতর্কতা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

এফআর


  বিষয়:   রাজশাহী  গোদাগাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: