প্রথম দিনেই অ্যাকশনে গাজীপুরের নতুন প্রশাসক

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার

2026-02-27T00:08:52+00:00
2026-02-27T00:08:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
প্রথম দিনেই অ্যাকশনে গাজীপুরের নতুন প্রশাসক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম   (ভিজিট : ২২৬)
নিধন কার্যক্রমে অংশ নেন প্রশাসক শওকত হোসেন সরকার। ছবি : সময়ের আলো
গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে নগর ভবন চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে টঙ্গী থেকে মশক নিধন কার্যক্রমে অংশ নেন প্রশাসক শওকত হোসেন সরকার। 

এ সময় ফগার মেশিন ও লার্ভিসাইড ছিটিয়ে প্রশাসক নিজেই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন।

প্রশাসক জানান, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্প্রে কার্যক্রম চালানো হবে এবং সচেতনতামূলক প্রচারণাও জোরদার করা হবে। 


পরে তিনি ভোগড়া বাইপাস মোড়ে মোগড়খালটি পরিদর্শন করেন। সম্প্রতি খালটি পুনঃ খনন করা হয়। এ খালে দুই পাশে ওয়াকওয়ে এবং বৃক্ষ রোপণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। পরে বাসন থেকে কাশিমপুর পর্যন্ত তুরাগ নদীর উপরে ব্রিজ নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন। 

এ ব্রিজটি শিগগিরই প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানান প্রশাসক শওকত হোসেন সরকার। 

এদিকে, প্রথম কর্মদিবসেই জনস্বার্থ বিভিন্ন উদ্যোগ নেওয়ায় প্রশাসকের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী।

এফআর


  বিষয়:   গাজীপুর  প্রথম দিন  অ্যাকশন  গাজীপুর  নতুন প্রশাসক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: