কলকাতার বাজারে ইসরায়েলি খেজুর বয়কটের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় সহিংসতার প্রতিবাদে পবিত্র রমজান মাসে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক দিয়েছেন কলকাতার ফল ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার

2026-02-27T03:47:01+00:00
2026-02-27T03:47:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার বাজারে ইসরায়েলি খেজুর বয়কটের হিড়িক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ এএম 
প্রতীকী ছবি
গাজায় সহিংসতার প্রতিবাদে পবিত্র রমজান মাসে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক দিয়েছেন কলকাতার ফল ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার মেছুয়া ফলপট্টির ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। 

ব্যবসায়ীদের মতে, যে দেশ মানবতার শত্রু এবং নিরীহ মানুষের রক্তে হাত রাঙিয়েছে, তাদের উৎপাদিত পণ্য এই রমজান মাসে বাজারে স্থান পাবে না।

পাইকারি ফল বিক্রেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের বাজারে ইসরায়েলি খেজুরের সরবরাহ বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নজরদারি চালিয়ে দেখা গেছে, কিছু অসাধু চক্র ‘কিং সলেমান’, ‘রিচ কান্ট্রি’ বা ‘জর্ডানের খেজুর’—এমন ভিন্ন নামে মোড়ক বদলে ইসরায়েলি খেজুর বাজারে ছাড়ার চেষ্টা করেছিল। তবে ব্যবসায়ীদের তৎপরতায় সেই প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে এবং মুম্বাই থেকে আসা শত শত খেজুরের কার্টন ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, কলকাতার বড় বাজারের ব্যবসায়ীদের এই সাহসী পদক্ষেপ শহরের অন্যান্য প্রান্তেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই বয়কট আন্দোলনকে আরও সুসংহত করার শপথ নিয়েছেন মুসলিম ব্যবসায়ীরা।


বাক্স বাক্স খেজুর ফেরত যাওয়ায় এবং ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে খুশি রোজাদাররা। তার বদলে ক্রেতারা কিনছেন ইরাক, ইরান, আলজেরিয়া, তিউনিশিয়া ও সৌদির খেজুর।

অনেক ক্রেতা জানিয়েছেন, ভিন্ন নামে ইসরায়েলি পণ্য বিক্রির আশঙ্কা থাকায় তারা এই রমজানে দেশি খেজুর কেনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

মেছুয়া ফলপট্টির ব্যবসায়ীরা জানিয়েছেন, ভবিষ্যতে যাতে কেউ এই নিষিদ্ধ সামগ্রী বিক্রি করতে না পারে, সেজন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই বয়কট আন্দোলনের মাধ্যমে তারা গাজায় সাধারণ মানুষের ওপর চলা নিপীড়নের বিরুদ্ধে নিজেদের সংহতি প্রকাশ করছেন।

এফআর


  বিষয়:   কলকাতা  বাজার  ইসরায়েলি  খেজুর  বয়কট  হিড়িক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: