প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ এএম
প্রবীর দাস। ছবি : সংগৃহীতমুন্সীগঞ্জ সিরাজদিখানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবীর দাস (৪৫) নামে একজন চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের অপর তিন আরোহী গুরুতর হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতাল ও মিটফোর্ড স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে সিরাজদিখান খারশুল-গোয়ালখালী সড়কের মরিচা সুফিয়া এলপিজি ফিলিংস্টেশনে সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা শ্বশুর শিক্ষক প্রকাশ সরকার জানান, কর্মস্থল থেকে কাজ শেষে বিকেলে নিজের মোটরসাইকেলে সিরাজদিখান পাথর ঘাটা বাসায় যাচ্ছিলেন এক মোটরসাইকেলে তিনজন। মরিচা সুফিয়া এলপিজি ফিলিংস্টেশনে এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রবীর দাসের মৃত্যু হয়।
প্রবীর বরিশাল সদর থানার জিতেন লাল দাসের ছেলে ও মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদিখান পাথার ঘাটা বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ ছিলেন।
অন্য মোটরসাইকেলে থাকা ঢাকা নবাবগঞ্জ উপজেলার ভাঙ্গাভিটা এলাকার সন্তোষ মন্ডল (৪৫), মহাদেব (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতাল ও মিটফোর্ড স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সময়ের আলো/জোই