‘হজের পর ফের চালু হবে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়নি। হজযাত্রী

2026-02-27T10:35:53+00:00
2026-02-27T10:35:53+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘হজের পর ফের চালু হবে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ এএম 
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংগৃহীত ছবি
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়নি। হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অন্যান্য রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। হজযাত্রী পরিবহন কার্যক্রম শেষে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাসস এ তথ্য জানিয়েছে। 

Advertisement
আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। যে আশা ও বিশ্বাস নিয়ে জনগণ আমাদের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আগামী পাঁচ বছরের প্রতিটি দিন সে প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।


মন্ত্রী বলেন, সরকার প্রবাসী যাত্রীদের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী রোববার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। 


/ইউএমএইচ


  বিষয়:   ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: