ডিবির ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়। এতে ডিবি পুলিশের

2026-02-27T12:25:58+00:00
2026-02-27T12:25:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ডিবির ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম 
সিংগাইর থানা। ছবি : সময়ের আলো
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়। এতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপ-পরিদর্শক আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের ডিবি দল অভিযানে গিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. লাবু মিয়াকে (৫৪) আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা ডিবির উপর হামলা চালায়। পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়াসহ লাবু মিয়াকে ছিনিয়ে নেয়।


আহত উপ-পরিদর্শক আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউলকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, আসামি পুনরায় গ্রেফতার ও হামলাকারীদের শনাক্তে যৌথ অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ডিবি  হামলা  হাতকড়াসহ  আসামি  ছিনতাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: