আ. লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি

2026-02-27T12:48:00+00:00
2026-02-27T12:48:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আ. লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম 
আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। তবে এতে যারা পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছে তাদের ছবি নেই।

ধারণা করা হচ্ছে  শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃনমূলের কর্মীরা দলীয় কার্যালয়ের সার্টার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটিয়ে দিয়ে চলে যায়।


দীর্ঘ ১৮ মাস পরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি সাঁটানোর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি  হয়েছে। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন বিকেলে বিক্ষুব্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরিঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

সময়ের আলো/জোই


  বিষয়:   আওয়ামী লীগ  কার্যালয়  বঙ্গবন্ধু  শেখ হাসিনা  ছবি সাঁটিয়ে  জাতীয় পতাকা  উত্তোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: