মধ্যরাতে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১০ লাখ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদুপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে মধ্যরাতে একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে

2026-02-27T13:18:37+00:00
2026-02-27T13:18:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যরাতে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১০ লাখ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম 
মধ্যরাতে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১০ লাখ
চাঁদুপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে মধ্যরাতে একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

স্থানীয়রা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।


কারখানার মালিক মো. শাহজালাল জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন সবকিছু পুড়ে গেছে। তিনি দাবি করেন, মালামাল, মেশিন, মোটর ও কারখানার অবকাঠামো মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কয়েলের পাউডার তৈরির তিনটি মেশিন, চারটি মোটর, মজুদকৃত মালামাল ও কারখানার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেময়ের আলো/জোই


  বিষয়:   কয়েল কারখানা  অগ্নিকাণ্ড  চাঁদুপুর  মতলব দক্ষিণ উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: