প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চান শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশেরপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌তে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

2026-02-27T18:54:58+00:00
2026-02-27T18:54:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চান শাহবাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৫২)
পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌তে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ।  সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় আইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন।


ইসহাক দার বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।

পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি তি‌নি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন।

সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপ‌স্থিত ছি‌লেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  শাহবাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: