পাকিস্তান-আফগানিস্তানের কার কত সামরিক শক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ তীব্র হয়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। অন্যদিকে কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর

2026-02-27T18:00:32+00:00
2026-02-27T18:51:30+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান-আফগানিস্তানের কার কত সামরিক শক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৬:৫১ পিএম
তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে তালেবান নিরাপত্তা কর্মীরা পাহারা দিচ্ছেন। ছবি : সংগৃহীত
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ তীব্র হয়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। অন্যদিকে কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রতিবেশী দেশটির সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সেনাদের ওপর হামলা চালায়। এরপর পাকিস্তান আফগানদের ওপর বিমান হামলা শুরু করে। তবে আফগানিস্তানের কোনো বিমান না থাকায় তারা ‘পুরোনো পদ্ধতিতে’ লড়াই করছে।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনা রয়েছে ৬ লাখ ৬০ হাজার। অপরদিকে আফগানিস্তানের সেনা আছে ১ লাখ ৭২ হাজার। 


পাকিস্তানের অন্তত ছয় হাজার সাঁজোয়া যান রয়েছে। এর পাশাপাশি আছে ৪ হাজার ৬০০ কামান। অপরদিকে আফগানিস্তানের কিছুসংখ্যক সাঁজোয়া যান আছে। যেগুলোর বেশিরভাগ আবার পুরোনো সোভিয়েত আমলের। তবে তাদের ঠিক কতগুলো সাজোঁয়া যান আছে সেটি নিশ্চিত নয়।

এদিকে, আকাশ শক্তিতেও এদিয়ে রয়েছে পাকিস্তান। দেশটির আছে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টি হেলিকপ্টার। অপরদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। কিন্তু তাদের কাছে আছে কিছু পুরোনো বিমান ও হেলিকপ্টার। এগুলো কতটা সক্রিয় আছে সেটি অস্পষ্ট।

আবার এদিকে, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্র আছে। অপরদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পাকিস্তান  আফগানিস্তান  সামরিক শক্তি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: