তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন। শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব এবং দেশের

2026-02-27T19:28:11+00:00
2026-02-27T19:28:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৫২)
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন। সংগৃহীত ছবি
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন। শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তার আধুনিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। 

জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা এগিয়ে নিতে শক্তিশালী ও কৌশলগত শাসনের গুরুত্বও তুলে ধরেন তিনি। 


আলজেরিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির দেশে জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য শক্তিশালী ও কৌশলগত শাসনের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। বার্তায় তিনি কেবল অভিনন্দনই জানাননি বরং বাংলাদেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রতিও সংহতি প্রকাশ করেছেন। 

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে প্রেসিডেন্ট তেবোউন বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির জন্য তিনি তাঁর গভীর আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। দুই দেশের জনগণের সাধারণ কল্যাণে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এই বার্তায়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   তারেক রহমান  আলজেরিয়া  প্রেসিডেন্টের অভিনন্দন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: