অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অ্যাডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ

2026-02-27T20:22:00+00:00
2026-02-27T20:22:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম 
ডাকাতের আক্রমণে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র। সংগৃহীত ছবি
হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অ্যাডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী অ্যাডভোকেট শ্যামল কান্তি জানান, ভোর ৪টার দিকে সাত থেকে আট জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে বাসায় ঢুকে পড়ে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে রাখে। পরে ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে দুই ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল। ডাকাতির সবাই মুখোশ পরা ছিল। 

তিনি আরও জানান, এর আগেও একবার তার ভাইয়ের বাসা থেকে ফ্রিজ ও ফ্যান খুলে নিয়ে যায় চোর।

আরও পড়ুন

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে বৃহস্পতিবার রাতে একদল কিশোর গ্যাং শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এ সময় তারা আরডি হল থেকে শুরু করে তিনকোনা পুকুরপাড় পর্যন্ত মহড়া দেয়। এ নিয়ে শহরের ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   অস্ত্র  মুখে  জিম্মি  ডাকাতি  আতঙ্ক  এলাকাবাসী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: