ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেফতারকরেছে পুলিশ।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর

2026-02-27T20:58:01+00:00
2026-02-27T20:58:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম 
মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন, ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন,‘‘ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়।’’


তিনি আরও বলেন, ‘মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করে। এসময় সাতজন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ধানমন্ডি  আওয়ামী লীগ  ঝটিকা মিছিল  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: