রাউজানে যুবদল কর্মী হত্যার প্রধান আসামি গ্রেফতার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মো. মজিব হত্যার ঘটনায় প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশের বিশেষ অভিযানে

2026-02-27T21:06:26+00:00
2026-02-27T21:06:26+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রাউজানে যুবদল কর্মী হত্যার প্রধান আসামি গ্রেফতার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম 
গ্রেফতার প্রধান আসামি নাঈম। সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মো. মজিব হত্যার ঘটনায় প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকে মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেন পুলিশ। অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলের দিকে বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, গত বুধবার ইফতার শেষ করে স্থানীয় অলি মিয়া হাট বাজারে একটি দোকানে মজিব অবস্থানকালে একদল সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থল থেকে মজিবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন।


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রযুক্তিগত বিশ্লেষণ করা হয়। 

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   রাউজান  যুবদল  কর্মী  হত্যা  প্রধান  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: