ভূমিকম্পে সাতক্ষীরায় বিভিন্ন ভবনে ফাটল, আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ভূমিকম্পে সাতক্ষীরার বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। এ সময় মাটির দেয়াল ধসে তিনজন আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল

2026-02-27T21:51:08+00:00
2026-02-27T21:51:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
ভূমিকম্পে সাতক্ষীরায় বিভিন্ন ভবনে ফাটল, আহত ৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম 
সাতক্ষীরায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সময়ের আলো
ভূমিকম্পে সাতক্ষীরার বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। এ সময় মাটির দেয়াল ধসে তিনজন আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক দেখা যায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের ভূমিকম্পে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে সাতক্ষীরা শহরের বাড়ি-ঘর কেঁপে ওঠে। ঘরের আসবাবপত্র ও সিলিং ফ্যানসহ অন্যান্য জিনিসপত্র কাঁপতে থাকে। শুক্রবার জুম্মার নামাজের সময় বেশিরভাগ মুসল্লি মসজিদে নামাজে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনির ভূমিকম্পে আতঙ্কিত মানুষজন ভয়ে মসজিদ ও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।

এদিকে এই ঘটনায় কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ভবনের ছাদে ফাটল ধরার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় শ্যামনগর উপজেলা উত্তর হাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা নামাজরত অবস্থায় কান্নায় ভেঙে পড়েন। তারা জানমাল রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এদিকে ভূমিকম্পে শ্যামনগর উপজেলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার ভুরুলিয়া এলাকার নুর আলী মোড়লের স্ত্রী ফয়জুন্নেছা (৭৫), ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী এলাকার আমিনুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গী এলাকার সোহেল হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২০)। 

এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, ভূমিকম্পে আহত হয়ে তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বয়স্ক ফয়জুন্নেছা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালি এলাকায় শফিকুল ইসলাম জানান, ভূমিকম্পে তার একমাত্র মাটির ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের দেয়ালে ফাটল ও কিছু অংশ ধসে পড়ায় পরিবার নিয়ে আতঙ্কে আছেন তিনি।


এদিকে শ্যামনগর পৌরসভার নূর কম্পিউটার মার্কেটের পাশে অবস্থিত তালাবদ্ধ আওয়ামী লীগ অফিসের ভবনে ফাটল ধরেছে বলে স্থানীয়রা জানান। একই এলাকার আরও কয়েকটি ভবনেও ফাটল দেখা গেছে। এছাড়া গাবুরা ইউনিয়নের হরিশখালি এলাকায় একটি মসজিদে ফাটল ধরেছে। 

সাতক্ষীরা শহরের কাটিয়া মাষ্টারপাড়ার বাসিন্দা গৃহবধূ সাবিনা ইয়াসমিন বলেন, আমি জীবনে এমন ভয়াবহ ভূমিকম্প দেখিনি। এ সময় আমি আমার ছেলেকে বাড়ির দোতলা রাস্তায় বেরিয়ে আসি। 

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, সাতক্ষীরায় ৫ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ভূমিকম্প  সাতক্ষীরা  বিভিন্ন  ভবন  ফাটল  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: