রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার

2026-02-27T22:27:25+00:00
2026-02-27T22:27:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম বলেন, ‘মৃত মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামে। বাবার নাম আব্দুল মোনাফ। তিনি ট্যুরিজমের ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে চলতি মাসের ২৫ তারিখে শান্তিনগর স্কোয়ার পার্কে বন্ধু তোফায়েল আহমেদ এর বাসায় আসে। তবে তার বন্ধু তোফায়েল বাসায় ছিল না। তিনি কক্সবাজার এলাকায় আছেন।’ 


তিনি বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সংবাদ পেয়ে ওই বাসায় যাই। পরে বাথরুমের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। এসময় ওই ব্যক্তি বাথরুমে কাপড় রাখার স্টানের সঙ্গে নিজের গলায় বেল্ট পেচিয়ে ঝুলে ছিল।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  শান্তিনগর  ব্যবসায়ী  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: