আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা ৩ বাস

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় পার্কিং করে

2026-02-27T23:14:56+00:00
2026-02-27T23:14:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা ৩ বাস
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ পিএম 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাস। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় পার্কিং করে রাখা বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুর এক্সপ্রেস পরিবহনের বাসে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার সংলগ্ন নির্ধারিত স্থানে বাসগুলো পার্কিং করা ছিল। হঠাৎ করে একটি বাসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুইটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং অন্য দুইটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তবে বাসগুলোতে কোনো যাত্রী বা চালক না থাকায় কোনো প্রাণহানি হয়নি। আগুন দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ জানান, জৈনপুর এক্সপ্রেসের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে আমরা দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

সময়ের আলো/আআ

  বিষয়:   আগুন  পুড়ল  দাঁড়িয়ে  থাকা  বাস  চাঁদপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: