কুড়িগ্রাম সীমান্তে দুই ভারতীয় যুবকসহ আটক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুই ভারতীয় যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার নাওডাঙ্গা

2026-02-27T23:25:57+00:00
2026-02-27T23:25:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম সীমান্তে দুই ভারতীয় যুবকসহ আটক ৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ পিএম 
আটক হওয়া দুই ভারতীয় যুবক। সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুই ভারতীয় যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটকদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশি যুবক রয়েছেন।

দুই ভারতীয় যুবক হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

বাংলাদেশি যুবক হলেন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকায়। তিনি ওই এলাকার মনসের আলীর ছেলে আয়নাল হক (২৬)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবক ও এক বাংলাদেশি যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের প্রত্যেকের শরীর তল্লাশি করা হয়। পরে আটক যুবকদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

আটক দুই ভারতীয় নাগরিক বিজিবির কাছে হস্তান্তর হবে এবং বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলমান রয়েছে।


ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, তল্লাশির সময় বাংলাদেশি যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আটক ভারতীয় দুই যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হবে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক দুই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   কুড়িগ্রাম  সীমান্ত  দুই  ভারত  যুবক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: