পিনিকের টিজারে রহস্যময়ী বুবলী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অন্যরকম এক রহস্য এবং উত্তেজনায় ভরা ‘পিনিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। ১ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই টিজারটি প্রকাশের পর

2026-02-28T01:14:36+00:00
2026-02-28T01:14:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
পিনিকের টিজারে রহস্যময়ী বুবলী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ এএম 
অভিনেত্রী শবনম বুবলী। ছবি : সংগৃহীত
অন্যরকম এক রহস্য এবং উত্তেজনায় ভরা ‘পিনিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। ১ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই টিজারটি প্রকাশের পর থেকেই এর রুদ্ধশ্বাস অ্যাকশন ও ভিন্নধর্মী গল্পের আবহ দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। টিজারে দেখা যায়, একটি অন্ধকার রুমে একজন নারীকে বেঁধে রাখা হয়েছে। তারপর মুখোশ পরে একজন ব্যক্তি অট্টহাসি দিয়ে রুমে প্রবেশ করে এবং ইলেকট্রিক করাত দিয়ে হত্যার দৃশ্য দেখানো হয়েছে। এতে বুবলীকে কনের সাজে এক রহস্যময় মুহূর্তে দেখা যায়। এদিকে আদর আজাদকে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন অবতারে। ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চেইন-স দিয়ে রক্তক্ষয়ী সংঘাত ও এমনকি কুমিরের উপস্থিতির মতো রুদ্ধশ্বাস সব দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। সিনেমার ট্যাগ লাইন ‘কেউ নিষ্পাপ না’-এর কাহিনিতে বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।

সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানান, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘পিনিক’। এর গল্পটি খুবই শক্তিশালী। রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও এই সিনেমায় থাকছে অ্যাকশন, হরর, রোমান্স। সব মিলিয়ে এটি দর্শককে দারুণ মজা দেবে।
আরও পড়ুন

এই সিনেমায় আদর-বুবলী ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মাসুম বাশার ও জয়িতা মহলানবিশসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী। সিনেমাটির কাহিনি লিখেছেন আখিউজ্জামান মানন এবং এটি প্রযোজনা করেছেন আশরাফ। ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া আদর-বুবলী জুটির এটি তৃতীয় সিনেমা। 

ঈদে সাধারণত বড় বাজেটের সিনেমাগুলোর ভিড় থাকলেও ‘পিনিক’-এর টিজার দেখে অনেকেই সিনেমাটিকে এবারের ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচনা করছেন। সব ঠিক থাকলে এই রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই তারকাবহুল সিনেমাটি।

এএডি/


  বিষয়:   বুবলী  অভিনেত্রী  অভিনয়  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: