পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক অভিযানে আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এক মুখপাত্র জানিয়েছেন, অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন সদস্য নিহত হয়েছেন।
একই সঙ্গে দাবি করা হয়েছে, আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মোট ২৯টি স্থানে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
এই তথ্য প্রথমে প্রচার করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা টোলো নিউজের বরাত দিয়ে বিষয়টি প্রকাশ করে। এর আগে পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, অভিযানে ২৭৪ আফগান সেনা নিহত হয়েছেন। তবে সর্বশেষ সরকারি মুখপাত্রের বক্তব্যে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।
এদিকে আফগানিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ এই দাবির পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এএডি/